পুরান ঢাকায় দুধ সরবরাহে প্রতিবন্ধকতা

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২২:০৬

পুরান ঢাকার দোকানপাটে রুহিতপুর, নবাবগঞ্জ, দোহার, কলাতিয়া, সিঙ্গাইর, বিক্রমপুর প্রভৃতি স্থানে গড়ে ওঠা গো-খামার থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ সরবরাহ করা হয়। এইসব স্থানের দুধ একদম খাঁটি, দামও সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে। বর্তমানে করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রত্যেকের পুষ্টিকর খাদ্য গ্রহণ করা অতি জরুরি বলে চিকিত্সকের  অভিমত। এ অবস্থায়, পুরান ঢাকাসহ দেশের সর্বত্র দুধ সরবরাহে কারো দ্বারা কোনোরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি কাম্য নয়।

হাজি মো. আলী বশির

৮৮/৮৯/৮ আগা সাদেক রোড,

মাহবুব আলী

৪১ আবদুল হাদি লেন, বংশাল, ঢাকা