মানিকগঞ্জের আরিচা ঘাটের পশ্চিমে যমুনা নদীতে শুক্রবার বিকেলে দুটি স্পিডবোটের সংঘর্ষে এক যাত্রী নিহত ও তিন শিশু নিখোঁজ হয়। নিহত যাত্রী পাবনা সাঁথীয়ার ইকবাল হোসেন (৩৫)।
নিখোঁজ শিশুরা হচ্ছে, নরসিংদীর খারাবর গ্রামের রফিকুল ইসলামের কন্যা তনয় (৩) ও নয় মাসের পুত্র তামিন দীপ্তি আক্তার (১৩)।
দুর্ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দক্ষিনে স্থানীয় জেলেদের জালে ইকবালের লাশ পাওয়া যায়। শিবালয় থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ও দমকলের ডুবুরিরা নিখোঁজ যাত্রীদের সন্ধান চালাচ্ছে।
আরও পড়ুনঃ ‘ভোটের দিন বিদেশগামীদের যাতায়াতে নিষেধাজ্ঞা শিথিল’
আরিচা-কাজিরহাট নৌরুটের প্রায় এক কিলোমিটার পশ্চিমে একটি ড্রেজারের দীর্ঘ পাইপের পাশ কাটিয়ে আসার সময় স্পিডবোট চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। একটি স্পিডবোট যাত্রী নিয়ে কাজিরহাট ও আরেকটি আরিচা ঘাটের উদ্দেশ্যে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
ইত্তেফাক/অনি/নূহু
