পাংশায় করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু, গ্রাম লকডাউন

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০০:৩৪

রাজবাড়ীর পাংশায় করোনার উপসর্গ নিয়ে রুহুল শেখ(৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাহাদুপুর ইউপির সেনগ্রাম এলাকার মৃত হবির শেখের ছেলে। এ ঘটনায় সেনগ্রাম এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নিজ বাড়িতে মারা যান তিনি।

স্থানীয়রা জানায়, গত সপ্তাহে রুহুল ঢাকা থেকে শ্বশুর বাড়ি পাবনা হয়ে বাড়িতে এসেছেন। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতো। তিন-চারদিন ধরে তিনি শ্বাসকষ্ট, জ্বর ও ঠান্ডা কাশিতে ভুগছিলেন। আজ দুপুরে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায়  আতঙ্ক বিরাজ করছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম জানায়, মৃত ব্যক্তির নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। করোনায় মারা যাওয়া মানুষের নিয়মেই তার দাফন করা হবে। সেই সাথে বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। 

ইত্তেফাক/এমআর