রাশিয়ার হোয়াইট সুপারমেসিস্ট বা কট্টরপন্থি শ্বেতাঙ্গ গ্রুপের ওপর অবরোধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি তাদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবেও তালিকাভুক্ত করেছে। এই প্রথম যুক্তরাষ্ট্র এই ধরনের সিদ্ধান্ত নিল।
গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তার সন্ত্রাস বিরোধী নাথান সেলস এই ঘোষণা দিয়েছেন।
এর ফলে এই গ্রুপের সদস্যদের সম্পদ জব্দ করতে পারবে যুক্তরাষ্ট্র এবং তারা দেশটিতে ভ্রমণও করতে পারবেন না। এ বিষয়ে গ্রুপটির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। -আল জাজিরা
ইত্তেফাক/এসআর
