নকলায় পুলিশের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১২:৪৫

শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে নকলা উপজেলার করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নকলা থানা পুলিশ।

মঙ্গলবার সকালে নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ।

এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে চাল, ডাল, আলু, তৈলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। 


 ইত্তেফাক/আরকেজি