দুর্বৃত্তদের চোরাগুপ্তা হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:৩২

উত্তর আফ্রিকার বুরকিনা ফাসোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা তয়েনীতে দুর্বৃত্তদের চোরাগুপ্তা হামলায় নিহত হয়েছেন দশ পুলিশ সদস্য। গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) একই ধরনের আরেকটি হামলায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

গত বৃহস্পতিবার দেশটির মালি সীমান্তের কাছের গ্রাম লোরোনিতে অস্ত্রধারীদের হামলার খবর পেয়ে সেখানে যাচ্ছিলো স্থানীয় পুলিশের একটি দল। পথে তাদের ওপর চোরাগুপ্তা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নিহত হন ১০ পুলিশ সদস্য। অপরদিকে পুলিশের ওপর এই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসার সময় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহরে বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আহতদেরকে দেদোগো এলাকার হাসপাতালে নেওয়া হয়েছে।

বুরকিনা ফাসোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্লিমেন্ট সোয়াদোগো জানান, ‘পুলিশ এবং প্রতিরক্ষা বাহিনীর উপর এই হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।’

আরও পড়ুনঃ মসজিদের উপর ট্যাক্স আরোপ করছে জার্মানি

দেশটি বিভিন্ন সীমান্ত অঞ্চলে গত কয়েক বছরে একই ধরণের আরো বেশ কিছু হামলা হয়েছে। এছাড়াও গত বুধবার (২৬ ডিসেম্বর) সোলান শহরে একটি পুলিশ স্টেশনে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

ইত্তেফাক/দিপু/নূহু