বই

ভ্রমণের প্রজাপতি

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:১৫

বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন

প্রচ্ছদ: ইন্দ্রনীল কিশোরের তোলা ছবি অবলম্বনে রিফাত মল্লিক। মূল্য: ৫০০ টাকা

 

দুই বাংলার খ্যাত-অখ্যাত জনের ভ্রমণবিষয়ক আটষট্টিটি লেখা সংকলিত হয়েছে এই বইতে। বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল জানাচ্ছেন, ‘বছর আশির পরিপক্ব অনুভূতি যেমন স্থান পেয়েছে, তেমনি পেয়েছে তেরো বছরের বালিকার বুদ্ধিদীপ্ত ভ্রমণের গল্প।’ একমাত্র কবিতাটি লিখেছেন কামাল চৌধুরী। অন্য লেখকদের সঙ্গে সূচিবদ্ধ হয়েছেন কার্টুনিস্ট আহসান হাবীব, গল্পকার তানজিনা হোসেন, চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল, সাইন্স ফিকশন লেখক নাসরীন মুস্তাফা, কবি পিয়াস মজিদ, বিশেষজ্ঞ চিকিত্সক বরেন চক্রবর্তী, চলচ্চিত্রবিষয়ক লেখক বিধান রিবেরু, ভ্রমণসাহিত্যিক মঈনুস সুলতান, নিসর্গী মোকারম হোসেন, আলোকচিত্রী মুস্তাফিজ মামুন, শিশুসাহিত্যিক লুত্ফর রহমান রিটন, কবি শঙ্খ ঘোষ, স্থপতি শাকুর মজিদ, কবি শামীম আজাদ, কবি শুচি সৈয়দ, কবি সৈয়দ আল ফারুক, গবেষক খন্দকার মাহমুদুল হাসান প্রমুখ। দেশ-বিদেশে ভ্রমণের নানা অভিজ্ঞতা জানা যাবে সংকলিত লেখাগুলো থেকে।