করোনা দুর্যোগে সহায়তার হাত

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

সাভারে আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন

সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি হাজি মো. নাজিম উদ্দিন। গত দুই দিনে নিজস্ব অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডের ফাঁকা জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। হাজি মো. নাজিম উদ্দিন বলেন, মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি আমার সামর্থ্য অনুযায়ী দুস্থ ও দরিদ্র মানুষের জন্য এ সহায়তা কার্যক্রম চালিয়ে যাব।

ধামরাইয়ে কালামপুর বাজার বণিক সমিতি

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, কালামপুর বাজার বণিক সমিতির উদ্যোগে গতকাল স্থানীয় হিজড়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. রবিউল করিম জানান, তাদের এই ত্রাণ বিতরণ সূতিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আগামী কয়েক দিন ধরে চলবে। সমিতির সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ অন্যান্য সদস্যও এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার রোয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম সামসুদ্দিন জানান, ত্রাণ এসেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে। ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় গতকাল এ ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

সোনারগাঁওয়ে ইউনিক মেঘনা পাওয়ার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সোনারগাঁওয়ে অবস্থিত ইউনিক মেঘনা পাওয়ার লিমিটেড নামের একটি বিদ্যুেকন্দ্র সহস পজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করছেন সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম রানা।

সিরাজদিখানে উপজেলা ভাইস

চেয়ারম্যান ও পুলিশ প্রশাসন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার ১৪টি ইউনিয়নে ১ হাজার ৫০০ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মইনুল হাসান নাহিদ । গতকাল উপজেলার কেয়াইন ইউনিয়নে ত্রাণ বিতরণ শুরু করে পর্যায়ক্রমে উপজেলার ১৩টি ইউনিয়নে নিজে গিয়ে পৌঁছে দেন। উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, স্থানীয় কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী ও জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ। সোমবার রাতে সিরাজদিখান থানার অফিসারদের নিজস্ব অর্থায়নে দুই শতাধিক সুবিধাবঞ্চিত বেদেপল্লি, রিকশাচালক, দিনমজুরদের মধ্যে ত্রাণসামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ এমদাদুল হক, অপারেশন আজিজুল হক হাওলাদার প্রমুখ।