গোপালগঞ্জে এক বাড়ি লকডাউন, ৩ চিকিৎসক হোম কোয়ারন্টাইনে

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০০:৪৭

করোনার লক্ষণ নিয়ে মঙ্গলবার গোপালগঞ্জ জেনারেল হাসপতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন (২৮) এক নারী। চিকিৎসকদের ধারনা, তার ফুসফুসে পানি জমেছে। বিকেল ৩ টার দিকে তাকে ঢাকা কুয়েত মৈত্রী হাসপতালে পাঠানো হয়েছে। গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, ওই নারীর বাড়ি লক ডাউন করা হয়েছে এবং ওই নারীর সংস্পর্শে আশা তিনজন চিকিৎসক, অটোচালক ও স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

সিভিল সার্জন আরও জানিয়েছেন, গোপালগঞ্জে ২৩ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে করেনা ভাইরাস পাওয়া যায়নি। করোনা উপসর্গ নিয়ে গত শনিবার গভীর রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রেসরকারি ওষুধ কোম্পারি বিক্রয় প্রতিনিধির  (৩৫) শরীরে করেনা ভাইরাস পাওয়া যায়নি।

আরও পড়ুন: বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি, বিএনপি নেতা কারাগারে

গত তিন দিনে ওই ব্যক্তিসহ ২৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠায় গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস।

ইত্তেফাক/এসি