জয়পুরহাট শহরের সাহেবপাড়া মহল্লায় সজনে গাছ থেকে পড়ে মঙ্গলবার সন্ধ্যায় আব্দুস সালাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, আব্দুস সালাম সাহেবপাড়া মহল্লার আয়েন উদ্দিনের ছেলে। মঙ্গলবার বাড়ির পাশে সজনে গাছে মই দিয়ে ওঠে সজনে পাড়ার জন্য। এ সময় অসাবধান বশত পা ফসকে গিয়ে গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে যায়। স্থানিয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুস সালামকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআরএম
