মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদ্রাসায় করোনায় আক্রান্ত তাবলিগ জামাতের তিন ব্যক্তিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় আক্রান্তদের রাজধানী ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুনঃ করোনা প্রাদুর্ভাবে স্টার্টআপদের বাঁচাতে ভিসিপিয়াবের ৬ প্রস্তাবনা
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.আনোয়ারুল আমিন আখন্দ জানান, প্রেরিত তিন ব্যক্তির শরীরে কেভিড-১৯ সনাক্ত হওয়ার পর তাদের মানিকগঞ্জ থেকে গত মঙ্গলবার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ওয়ার্ডে রাখা হয়। কিন্তু এখানে এর কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় এবং স্বাস্থ্য কমপেক্সের অন্যান্য রোগী ও আশপাশের লোকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে করোনা ভাইরাসে আক্রান্ত ঐ তিন জনকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের স্থানান্তর করা হয়। এছাড়াও জেলা থেকে পাঠানো ১৩ জনের ফলাফল নেগেটিভ এসেছে বলেও সিভিল সার্জন জানিয়েছেন।
ইত্তেফাক/ এমএএম
