ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে ঘোরাঘুরি করায় ৮১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, বুধবার তাদের কাছ থেকে জরিমানার ১ লাখ ৬ হাজার ৪০০ টাকা আদায় করা হয়েছে। এদিকে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে জেলা শহর ও উপজেলা সদরে মানুষের ঘর থেকে বের হওয়া অনেকটা কমেছে। কিন্তু গ্রামাঞ্চলে মানুষকে ঘরে আটকে রাখা যাচ্ছে না। সকাল-বিকালে হাটবাজারগুলোতে লোক সমাগম হচ্ছে। তারা সামাজিক দূরত্ব মানছে না।
