তাবলিগ জামাতের ২৫ সদস্যসহ ট্রাক আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৩০

চালকের অর্থদণ্ড

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে ভোলায় আসা তাবলিগ জামাতের ২৫ সদস্যসহ একটি ট্রাক আটক করা হয়েছে। বুধবার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় ঐ ট্রাকের চালক মো. আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জানান, তাবলিগ জামাতের ২৫ সদস্য চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বোরহানগঞ্জ এলাকার নৌবাহিনীর সদস্যরা ট্রাকটিকে আটক করে।