মানিকগঞ্জের আরিচা ঘাটের পশ্চিমে যমুনা নদীতে শুক্রবার বিকেলে দুটি স্পিডবোটের সংঘর্ষে এক যাত্রী নিহত ও তিন শিশু নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকেলে নাতি-নাতনী ও পুত্রবধূর এ দুর্ঘটনার খবর শুনে হার্টফেল করে মারা যান নরসিংদীর মনোহরদী উপজেলার খারাবর গ্রামের ডা. লুৎফর রহমানের স্ত্রী সুফিয়া বেগম (৭০)।
স্পিডবোট দুর্ঘটনায় পাবনার সাঁথীয়ার ইকবাল হোসেন (৩৫) নিহত হন। নিখোঁজ রয়েছেন নরসিংদীর খারাবর গ্রামের দেলায়ার হোসেনের মেয়ে তনয় (৩) ও ৯ মাসের ছেলে তামিন ও ধামরাই উপজেলার রফিকুল ইসলামের কন্যা দীপ্তি আক্তার (১৩)।
আরো পড়ুন: গোলাম মাওলা রনির ওপর হামলার অভিযোগ
শিবালয় থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দক্ষিণে স্থানীয় জেলেদের জালে ইকবালের লাশ পাওয়া যায়। এছাড়া পুলিশ ও দমকলের ডুবুরিরা নিখোঁজ তিন জনের সন্ধান চালাচ্ছে।
ইত্তেফাক/অনি
