কাউখালীতে জেলের জালে ছয় মণের শাপলাপাতা মাছ

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২২:২৯

কাউখালীতে কঁচা নদে জেলেদের জালে ধরা পড়লো ছয় মণ ওজনের শাপলাপাতা (স্টিং রে) মাছ। গতকাল বুধবার উত্তর বাজার মত্স্য আড়তে মাছটি নিয়ে আসার পরে উত্সুক মানুষ ভিড় করে। মঙ্গলবার রাতে কাউখালীর কঁচা ও সন্ধ্যা নদীর মোহনার মাঝামাঝি চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামের মিন্টু আকনের জালে মাছটি ধরা পড়ে। মত্স্য আড়তের মালিক লিয়াকত আলী জেলেদের কাছ থেকে ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেন। তিনি জানান, ‘মনে হয়েছে কেজি হিসেবে বিক্রি করলে লাভ পাওয়া যাবে। তাই কেটে কেজি হিসেবে বিক্রি করেছি। কারো কাছে বিক্রি করেছি ৩০০ টাকায়, আবার কারো কাছে ৩৫০ থেকে ৪০০ টাকায়।