সিংড়ায় সরকারি চাল বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২৩:২৮

নাটোরের সিংড়ায় সরকারি ১৪৪০ কেজি চালসহ স্থানীয় এক আওয়ামীলীগ  নেতা ও এক চাল ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

আটককৃতরা হলেন সুকাশ ইউনিয়ন আলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আউয়াল হোসেন স্বপন (৩৮) ও চাল ব্যবসায়ী শারুপাড়া গ্রামের মৃত বাছতুল্লাহ'র পুত্র রহমত আলী (৬২)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুকাশ ইউনিয়নের শারুপাড়া গ্রামে চাল ব্যবসায়ী রহমত আলীর এক আত্বীয়ের বাড়িতে অভিযান চালিয়ে ১৪৪০ কেজি সরকারি চাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় চালের ডিলার অা'লীগ নেতা স্বপনের নিকট থেকে চাল ক্রয় করে ব্যবসায়ী রহমত আলী।

এসময় তাঁদের আটক করে দন্ডবিধি ১৮৮ ধারায় দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট নাসরিন বানু'।

ইত্তেফাক/এসআই