মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ফার্মসিস্ট এর শরীরে করোনার উপস্থিতির পজেটিভ পাওয়া গেছে। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। এই সংবাদে সারা স্বাস্থ্য কেন্দ্রে আতংক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জানান, ৩৫ বছর বয়সী ঐ ব্যাক্তি গত শুক্রবার তার গ্রামের বাড়ি টাঙ্গ্ইাল জেলার গোপালপুর উপজেলার একটি গ্রামে গত শুক্রবার মসজিদে নামাজ আদায় করে। এবং পরদিন তার কর্মস্থল মাদারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন। কদিন থেকে থেকে তিনি অসুস্থ্যতা বোধ করলে গতকাল তার নমূনা পাঠানো হয়। তিনি মাদারগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রের কোয়াটারে বাস করছেন। তিনি জানান, তার সাথে পুরো হাসপাতালের স্টাফদের কথাবর্তা চলাচলে সবাই আতংকিত হয়ে পড়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করছে। এই রির্পোট লেখা পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এদিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের বিনাফৈর গ্রামের ৬৩ বছরের নুরল শেখ নামের এক ব্যাক্তি সর্দি কাশি তে মারা গেলে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়িসহ আশ পাশের বাড়ি লকডউন করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
