করোনা উপসর্গ নিয়ে সিংড়ায় গৃহবধূর মৃত্যু, গ্রাম লকডাউন

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৯:৩৮

করোনা উপসর্গ নিয়ে নটোরের সিংড়া উপজেলার কুড়ি পাকুড়িয়া গ্রামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই পুরো গ্রামকে লকডাউন ঘোষণা করেছে উপজেলার নির্বাহী অফিসার নাসরিন বানু।

ইউএনও জানান, সম্প্রতি শ্বাস কষ্ট, জ্বর ও সর্দি নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই গৃহবধূকে। সেখান থেকে তাকে মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। সেখানে আজ দুপুরে মারা যান। বিষষটি জানার পর মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, সতর্কতার সঙ্গে মৃতের লাশ দাফন করা হয়েছে। নমুনা রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিক ভাবে পুরো গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি