পাবনার সাঁথিয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুরে ছুম্মা খাতুন ((৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা তুজ জান্নাত জানান, করোনা সন্দেহে বুধবার ছুম্মা খাতুনের রক্ত সংগ্রহ করে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তার মুত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান জরিফ মাস্টার জানান, ছুম্মা খাতুন একজন অ্যাজমা রোগী। দীর্ঘদিন ধরে ঠাণ্ডা কাঁশিতে ভুগছিলেন।
আরো পড়ুন : কেরানীগঞ্জে আরো দুজন করোনায় আক্রান্ত
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান, ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। করোনায় মৃত ব্যক্তির নিয়ম অনুযায়ী তার লাশ দাফন করা হয়েছে।
অপরদিকে উপজেলার কল্যাণপুর গ্রামে বুধবার রাতে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস থেকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার তার দাফন সম্পন্ন করা হয়।
ইত্তেফাক/ইউবি
