শেরপুরের ঝিনাইগাতীতে এক অ্যাম্বুলেস চালকের (২৮) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার চারজনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। তাদের মধ্যে একজন অ্যাম্বুলেন্স চালকের শরীরের করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুইশ কয়েদিকে মুক্তির প্রস্তাব
শেরপুরের সিভিল সার্জন ডা. একে এম আনওয়ারুর রউফ বলেন, এ ঘটনায় অন্য চিকিসৎক ও কর্মচারীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি
