পাকিস্তানে করোনায় আক্রান্ত সাড়ে ৪ হাজার ছাড়ালো

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২০:৪৭

করোনা ভাইরাসে সংক্রমণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্তে দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। শুক্রবার দেশটিতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৮ জনে। আর দেশটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে, করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭২৭ জন।

পাকিস্তানের বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পাঞ্জাবে। এখানে আক্রান্তের সংখ্যা ২২৮০ জন। এর পরেই আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিন্ধ প্রদেশ। এখানে আক্রান্ত রয়েছে ১২১৪ জন। এছাড়াও বেলুচিস্তানে আক্রান্ত হয়েছে ২১৯ জন। রাজধানী ইসলামাবাদে আক্রান্ত ১০৭ জন। গিলগিত-বালতিস্তানে আক্রান্ত হয়েছে ২১৫ জন। খাইবার পাখতুনখোয়ায় আক্রান্ত ৬২০ জন।

আরও পড়ুন:করোনা মহামারিতেই হতে পারে জঙ্গি হামলা: জাতিসংঘ

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, ভাইরাসটিতে প্রায় ১৬ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রায় এক লাখ মানুষ মৃত্যু বরণ করেছে।

ইত্তেফাক/আরআই