পাবনায় সংঘর্ষে নিহত ১

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২১:১৮

সদর উপজেলার আতাইকুলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বৃহস্পতিবার এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক জন। নিহত মাজেদ আলী (৪০) দুবলিয়া হাপানিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল আলম জানান, বৃহস্পতিবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মাজেদ আলীসহ উভয়পক্ষের ৪ জনকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা। অবস্থার অবনতি হলে মাজেদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।