চিফ হুইপের পক্ষে চিকিত্সকদের মেডিক্যাল ইকুইপমেন্ট প্রদান

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২১:১৮

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের সংসদ সচিবালয়ের মেডিক্যাল সেন্টারের কর্তব্যরত চিকিত্সকদের করোনা ভাইস থেকে সুরক্ষায় ব্যবহারের জন্য পিপিই, হ্যান্ড গ্লাভস, হ্যান্ডসেনিটাইজারসহ মেডিক্যাল ইকুইপমেন্ট প্রদান করেন। সংসদ সচিবালয়ের কর্মরত বিভিন্ন শ্রেণির কর্মকর্তা কর্মচারীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে ডাক্তারদের সুরক্ষায় এই মেডিক্যাল ইকুইপমেন্ট প্রদান করা হয়। চিফ হুইপের পক্ষে এই মেডিক্যাল সামগ্রী পৌঁছে দেন তার একান্ত সচিব আব্দুল কাদের জিলানী। এ সময় সংসদ সচিবালয়ের স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম শাহীন, মেডিক্যাল ইনচার্জ আরিফুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। চিফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা আশরাফুল আলম বিপ্লব শিবচরের সাংবাদিকদের ই-মেইলের মাধ্যমে প্রেস রিলিজ দিয়ে এই তথ্য নিশ্চিত করেন।