এই সময়ের ছড়া

ধুতে থাকো ধুতে থাকো ধুতে...

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২২:০৫

হাত না ধুয়ে হাত দিয়ো না মুখে

আক্রান্ত হলে কী লাভ তখন কপাল ঠুকে!

ধুতে থাকো ধুতে থাকো ধুতে...

থাকো, যাতে ঐ ভাইরাস পারে না আর ছুঁতে।

 

হাত না ধুয়ে হাত দিয়ো না চোখে

ভাইরাসটা ও-পথ দিয়েও ঢোকে

কুড়ি সেকেন্ড ঘষবে দু হাত, ধুতে থাকো ধুতে...

থাকো, যাতে ঐ করোনা পারে না আর ছুঁতে।

 

হাত না ধুয়ে তুমি যদি ধরো নাকে

নিজের হাতেই ঢোকালে ঐ করোনাকে!

সাবান, সেনিটাইজারে হাত ধুতে থাকো ধুতে...

থাকো, যাতে কোবিড উনিশ পারে না আর ছুঁতে।