জামালপুরে বকসিগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৫ হাজার কেজি চাল জব্দ করেছে বকসিগঞ্জ থানার পুলিশ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টায় জাতীয় গোয়েন্দা নিরাপত্তা তথ্যের ভিত্তিতে বকসিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম নির্দেশে এসআই মোনতাজ আলীর নের্তৃত্বে একদল পুলিশ বাজারে অভিযান চালায়। ওই অভিযানে বকসিগঞ্জ বাজারের চাল ব্যবসায়ী মৃত জমশের আলীর ছেলে নুর কামালের গুদাম থেকে প্রায় ৫হাজার কেজি (৫মেট্রিকটন) সরকার প্রদত্ত খাদ্যবান্ধব চাল জব্দ করে।
আরও পড়ুন: রংপুর জেলায় যানবাহন প্রবেশ-বহির্গমনে নিষেধাজ্ঞা
বকসিগঞ্জ থানার এসআই রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাল চুরির অভিযোগ থানায় মামলায় প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে
