বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় আরও ৯৫জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘন্টায় বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯৫ জনের কাছ থেকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করে। সামাজিক দুরত্ব মেনে চলতে প্রশাসন এখানকার মানুষদের বারবার তাগিদ দিলেও অধিকাংশ মানুষই তা মানছে না। এরআগে একই অপরাধে বাগেরহাটের ৫৮জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান সকালে এই প্রতিবেদককে বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দুরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯৫ জনকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
ইত্তেফাক/আরকেজি
