রামপুরায় বিদ্যুতের সাবস্টেশনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৮:০৪

রাজধানীর রামপুরায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বিকাল পৌনে ৫টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, শনিবার বিকালে রামপুরার ওয়াপদা রোডের পিজিসিবি সাবস্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আশপাশের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বিকাল পৌনে ৫টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।


তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আরো পড়ুন : সংশোধিত প্রজ্ঞাপন : সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বের হওয়া মানা

এদিকে আগুন লাগার কারণে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। রামপুরা মহানগর হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে| বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। 


ইত্তেফাক/ইউবি