ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক নারী (২৫) মারা গেছেন। শনিবার সকাল ৭টায় শহরের নিজ বাসায় তিনি মারা যান। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করতে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে।
মৃতের স্বামী জানান, গত ৩১ মার্চ প্রচ- জ্বর নিয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার্ড করেন। কিন্তু ওই নারী ঢাকা যেতে না চাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলতে থাকে। তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেনের নেতৃত্ব একটি মেডিকেল টিম নমুনা সংগ্রহ করেছেন।
আরও পড়ুন: সরকারি চাল চুরিতে ইউপি চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগ নেতা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ওই নারীর করোনার উপসর্গ থাকায় তাকে করোনা ভাইরাসে মারা যাওয়া রোগীদের মতো করে দাফন করা হবে।
ইত্তেফাক/এসি
