৫ হাজার মানুষকে খাওয়াবেন শচীন

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২১:০৫

আগেই ৫০ লাখ টাকা এককালীন অনুদান দিয়েছেন শচীন টেন্ডুলকার। এবার করোনা ভাইরাসের এই মহামারিতে আরো কিছু করার জন্য এগিয়ে এলেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ভারতের ৫ হাজার মানুষের এক মাসের খাবারের ব্যবস্থা করতে যাচ্ছেন তিনি। এই ব্যবস্থা করছেন একটা দাতব্য সংস্থার মাধ্যমে। ‘আপনালয়’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই সহায়তা দিচ্ছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানায় এই খবর, ‘লকডাউনের সময় যারা সবচেয়ে বেশি দুর্ভোগে আছে, তাদের সহায়তার জন্য আপনালয়ের পাশে দাঁড়ানোয় শচিন টেন্ডুলকারকে ধন্যবাদ। তিনি এক মাসের জন্য প্রায় ৫ হাজার মানুষের খাবারের দায়িত্ব নিচ্ছেন।’