আশাশুনিতে সংঘর্ষে নিহত এক, আটক ১০

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২১:১৮

সাতক্ষীরা প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরে বর্তমান চেয়ারম্যান ডালিম ও সাবেক চেয়ারম্যান কুদ্দুস গ্রুপের মধ্যে সংঘর্ষে সরবত আলী মোল্যা নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন। ভাঙচুর ও লুটপাট করা হয় চেয়ারম্যান ডালিমের বাড়িসহ কয়েকটি বাড়ি। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

নিহত সরবত আলী মোল্যা গদাইপুর গ্রামের মৃত সামছুর মোল্যার ছেলে।

শুক্রবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১টার দিকে সরবত মোল্যা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।