শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
করোনা সংক্রমণ রোধে নদীপথে নৌকা ও ট্রলারযোগে যাত্রী পরিবহন বন্ধে শিবালয় থানা পুলিশ শনিবার পদ্মা-যমুনায় নৌটহল কর্মসূচি চালু করেছে। টহলকালে মুন্সিগঞ্জের লৌহজং থেকে কুড়িগ্রামগামী ইটভাটার ৭০/৭৫ জন শ্রমিক বোঝাই একটি নৌকা উলটোপথে ফিরিয়ে দেওয়া হয়। অভিযানে শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ও শিবালয় থানার ওসি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
তানিয়া সুলতানা সাংবাদিকদের জানান, করোনা সংক্রমণ রোধে আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়াসহ অভ্যন্তরীণ রুটে ফেরি, লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। জেলা পুলিশের নির্দেশনায় নৌটহল চালু করা হয়।
