নোয়াখালী প্রতিনিধি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীতে ৪৫ বছর বয়সি এক ইতালী প্রবাসীর মৃত্যু হয়েছে। এটি করোনায় জেলায় প্রথম ব্যক্তির মৃত্যুর ঘটনা। মৃতের বাড়ি সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে।
বৃহস্পতিবার সকালে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম। এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আবদুল আজিম জানান, হাসপাতালের দুই চিকিত্সক, দুই নার্স ও দুই ওয়ার্ড বয়কে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
