রাজবাড়ী প্রতিনিধি
সদর উপজেলার বিনোদপুর, চন্দনী, বানীবহ ও বসন্তপুর ইউনিয়নের পাঁচ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শনিবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় রাজবাড়ী সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করেন নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান খান।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ী জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে দুপুর ১টায় পুরো রাজবাড়ী সদর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
