ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
করোনা পরিস্থিতি মোকাবিলায় ছাগলনাইয়ায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুইক রেসপন্স টিম উদ্বোধন করেন কুইক রেসপন্স টিমের চিফ কো-অর্ডিনেটর ও ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। কুইক রেসপন্স টিমে মোট ৯৯ জন সদস্য রয়েছেন। এই টিমকে সহযোগিতা করার জন্য রয়েছেন প্রতি ইউনিয়নে দুই জন করে সমন্বয়ক।
এই টিমের নিয়ন্ত্রণে থাকবে সার্বক্ষণিক একটি এম্বুলেন্স সার্ভিস। ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমি করোনা ভাইরাস পরিস্থিতিতে খাদ্য-সহায়তা ও মানুষকে সচেতন করাসহ সার্বক্ষণিক মানুষের পাশে থেকে কাজ করছি।
