দেশে সৃষ্ট করোনা পরিস্থিতিতে কুষ্টিয়ার দৌলতপুরের বোয়ালিয়া ইউনিয়নে ত্রাণ নিতে এসেছিলেন অসহায় মানুষগুলো। ত্রাণ দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস। এসময় চলছিল ফটোসেশন। ত্রাণ নেওয়ার ঠিকঠাক ছবি না উঠায় এক ত্রাণ গ্রহীতাকে কষিয়ে চড় বসিয়ে দিয়ে রীতিমতো আলোচিত হয়ে পড়েছেন ওই চেয়ারম্যান। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
জানা যায়, চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস ত্রাণ নিতে আসা অসহায় বয়স্ক নারী-পুরুষ সকলকে ছবি তুলতে বাধ্য করেন। এসময় ঠিকমত ছবি না ওঠায় অনেককে লাঞ্ছিত করেন।
এ ব্যাপারে চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাসের কাছে জানতে চাওয়া তিনি থাপ্পড় দেবার বিষয়টি অস্বীকার করে বলেন, দূরত্ব নিশ্চিত করতে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে।
এদিকে ভিডিওটি নজরে এলে জেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতুপুর থানার অফিাসার ইনচার্জকে বিষয়টি দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: করোনা শনাক্তের পর হাসপাতাল থেকে পালানো যুবক আটক
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসি
