স্টাফ রিপোর্টার, রংপুর
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবুর পক্ষ থেকে রংপুর মেট্রো পুলিশ কমিশনার মো. আব্দুল আলীম মাহামুদ বরাবরে ত্রাণ হিসেবে বিতরণের জন্য প্রায় ১ হাজার ৪০০ লাইফবয় সাবান হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ফরহাদ ইমরুল কায়েসের কাছে প্রায় ১ হাজার ৪০০ সাবান হস্তান্তর করেছেন তিনি।
এ সময় ছোট বাবু করোনা ভাইরাসের মহামারি থেকে রক্ষার্থে রংপুর সিটি বাজারটিকে অস্থায়ীভাবে রংপুর জিলা স্কুল অথবা রংপুর স্টেডিয়ামে হস্তান্তরের জন্য রংপুর মেট্রো পুলিশ কমিশনার ও রংপুর সিটি করপোরেশনের কাছে দাবি জানান।
