মতলবে ১৫শ কেজি জাটকা জব্দ 

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:৫৮

চাঁদপুরের মতলব উপজেলার নায়েরগাঁও বাজার এলাকা থেকে ১৫শ’ কেজি জাটকাসহ বহনকারী দুইটি পিকআপ ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ  ।    

শনিবার (১১ এপ্রিল) মতলব দক্ষিণ থানা পুলিশ উপজেলার নায়েরগাঁও বাজার এলাকা থেকে জাটকা,বহনকারী পিকআপ এবং ড্রাইভারকে আটক করে। 

জানা যায়, চাঁদপুর সদরের লালপুর, আনন্দবাজার এলাকা থেকে এই জাটকাগুলো সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ি এবং কাওরান বাজার নিয়ে যাচ্ছিল। যাত্রাপথে টহল পুলিশের নজরে পরলে পুলিশ ধাওয়া করে নায়েরগাঁও বাজার এলাকায় কিছু সিএনজি ড্রাইভার আর বাজারে অবস্থানরত পুলিশ তাদের আটকায়।

আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর যে কোন সময় 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত পিকআপ গাড়ির ড্রাইভারকে ৫শ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, জব্দকৃত জাটকা ওই বাজার থেকে শুরু করে বিভিন্ন স্পটে হত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। 

ইত্তেফাক/এমএএম