দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম ব্যুরো প্রধানের মাতা আহসান আরার ইন্তেকাল

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৩:১৬

দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজার মাতা আহসান আরা শনিবার সকাল সাড়ে দশটায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।  মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার আছর নামাজের পর নগরীর পশ্চিম ফিরোজ শাহ মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

সাংবাদিক সালাহউদ্দিন মো. রেজার মাতার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এবং সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরি, সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ পৃথক পৃথক শোকবার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ইত্তেফাক/আরএ