খুলনা প্রেসক্লাবের নির্বাচনে (২০১৯) এটিএন বাংলার খুলনা প্রধান এসএম হাবিব সভাপতি এবং স্থানীয় দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার সাহেব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব ভবনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহকারী সম্পাদক (ঢাকা) সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য (সম্পাদক) নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক সত্যের সন্ধানের সম্পাদক মো. ফরিদ আহমেদ, দৈনিক প্রবর্তনের সম্পাদক মো. মোস্তফা সরোয়ার ও দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এসএম সাহিদ হোসেন। নির্বাহী সদস্য (স্থানীয়) পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক হাসান আহমেদ মোল্লা, সোহরাব হোসেন ও এসএম ফরিদ রানা। নির্বাহী সদস্য (ঢাকা) পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক সোহেল মাহমুদ, মো. আনিসুজ্জামান ও মোস্তফা জামাল পপলু। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি (সম্পাদক) মো. তরিকুল ইসলাম, সহ-সভাপতি (ঢাকা) মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি (স্থানীয়) অমিয় কান্তি পাল, সাধারণ সম্পাদক সাহেব আলী (পূর্বাঞ্চল), যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল (পূর্বাঞ্চল), কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল (পূর্বাঞ্চল), সহকারী সম্পাদক (স্থানীয়) এমএ জলিল (খুলনাঞ্চল) ও শেখ মাহমুদ হাসান সোহেল (পূর্বাঞ্চল)।
