প্রাণঘাতী করোনাভাইরাস বিরুদ্ধে লড়াইয়ে ডেনমার্ক সরকার যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছিল, এখন সেগুলো শিথিল করতে শুরু করেছে।
বুধবার থেকে, দেশটির ১১ বছর বা তার চেয়ে কম বয়সী শিশুদের স্কুল ও নার্সারিগুলো খুলে দেয়া হয়েছে। গত এক মাস ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল।
ইউরোপীয় দেশগুলির মধ্যে ডেনমার্কই প্রথম কোন দেশ যারা লকডাউনে শিথিলতা আনছে।
ইউরোপে তারাই প্রথম লকডাউনের আরোপ করেছিল।
প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই পদক্ষেপের ঘোষণা দেওয়ার সময় বলেন, আমরা ডেনমার্ককে প্রয়োজনের চেয়ে বেশি সময়ের জন্য বন্ধ রাখবো না। তবে এই পদক্ষেপ ধীরে ও সতর্কতার সাথে নেয়া হবে।
তবে সংক্রমণের ঝুঁকি বেড়ে গলে আবারও সবকিছু বন্ধ করে দেয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৯৬ জন। মারা গেছে ২৬০ জন। বিবিসি।
ইত্তেফাক/এসআর
