কালীগঞ্জে করোনার উপসর্গে একজনের মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৩:৩৮

কালীগঞ্জে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজন মারা গেছেন। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, মৃত ইসরাইল লস্করের বাড়ি কালীগঞ্জ উপজেলার খাঞ্জাপুর গ্রামে। তিনি কালীগঞ্জ শহরে মেয়ের বাড়ি বেড়াতে আসেন। এরপর তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। ৬দিন বাড়িতে চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে গতকাল শনিবার তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  গভীর রাতে তিনি মারা যান। করোনা সন্দেহে তার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর বাড়ি লকডাইন করা হয়েছে। 

এদিকে শনিবার বিকালে করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে সত্তরোর্ধ বয়সের এক বৃদ্ধা মারা গেছেন।  শহর তার বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

ইত্তেফাক/আরকেজি