বরিশালে করোনা ভাইরাসে আক্রান্ত দুজন রোগীকে শনাক্ত করা হয়েছে। রবিবার জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানিয়েছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন দুই রোগী নমুনা পরীক্ষা করে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, আক্রান্তদের একজন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা (৬০) এবং অন্যজন বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গারহাট এলাকার বাসিন্দা (৬৫)। গতকাল শনিবার (১১ এপ্রিল) শনিবার তাদের নমুন সংগ্রহ করা হয়। বর্তমানে তারা হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতার চাল চুরি আটকে দিলো জনতা
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, রবিবার পর্যন্ত এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৮ জন চিকিৎসাধীন ছিলো। এর মধ্যে এ পর্যন্ত ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দুজনকে শনাক্ত করা গেছে। বাকি দুইজনের নমুনা সংগ্রহ করে সোমবার পরীক্ষা করা হবে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন।
ইত্তেফাক/এসি
