বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ (বানৌপক) সংঘ ঢাকা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার গরিব ও দুস্থদের মাঝে ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকাস্থ নাবিক কলোনি, মিরপুর-১৪ এ সংঘের প্রেসিডেন্ট বেগম নাজমুন নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরিব দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সভাপতি বেগম নাজমুন নিজাম এসময় সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষের খোঁজখবর নেন ও অসহায় গরিব দুস্থ জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে সংঘের ঢাকা শাখার চেয়ারম্যান ও সচিবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। —আইএসপিআর।
