ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
ডিমলায় ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসা এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার আলম বলেন, গত ৯ এপ্রিল পর্যন্ত ডিমলা উপজেলার মোট ১৮ জনের নমুনা সংগ্রহের মধ্যে বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের এক তরুণের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। গত সপ্তাহে ঢাকার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পর সর্দি, কাশি ও জ্বরে ভুগছিল সে। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠাই। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, শনিবার রাতে বালাপাড়া ইউনিয়নের করোনা শনাক্ত রোগীর এলাকার ১৪টি বাড়ি লকডাউন করা হয়েছে।
