নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও শ্বাসকষ্টে মৃত মালয়েশিয়া প্রবাসী করোনা আক্রান্ত ছিলেন। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত্ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সি ঐ প্রবাসী গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। এরপর ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন। পরবর্তীতে ৪ এপ্রিল তিনি কিছুটা অসুস্থতা বোধ করলে তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। ৭ এপ্রিল রাতে শ্বশুরবাড়িতে জ্বর, কাশি ও কষ্ট দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত্ রায় জানান, করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাকে চিকিত্সা দিতে গিয়ে আবাসিক মেডিক্যাল অফিসার ও জরুরি বিভাগে চিকিত্সক সংস্পর্শে এসেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
