রমজানে পণ্য উত্পাদন ও বাজারজাত করতে ২০ প্রতিষ্ঠানকে তাগিদ

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে মানসম্পন্ন পণ্য উত্পাদন এবং বাজারজাত করতে দেশের ২০টি বড়ো প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল রবিবার প্রতিষ্ঠানগুলোকে এ চিঠি দেওয়া হয়। তবে শুধু এই প্রতিষ্ঠানগুলোই নয় পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানকেও তাগিদ দিয়ে এ ধরনের চিঠি দেওয়া হবে। গতকাল চিঠি দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো: প্রাণ ফুডস লিমিটেড, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (টিকে গ্রুপ), আকিজ ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড, ট্রান্সকম বেভারেজ লিমিটেড, সুপার অয়েল রিফাইনারি লিঃ (টিকে গ্রুপ), সিটি গ্রুপ, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট, তানভীর ফুডস লিমিটেড (মেঘনা গ্রুপ), বাংলাদেশ দুগ্ধ উত্পাদন সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ অ্যাডিবল অয়েল লিমিটেড, নিউজিল্যান্ড ডেইরি লিমিটেড, এসিআই গ্রুপ, নেসলে বাংলাদেশ লিমিটেড, বসুন্ধরা মাল্টি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আবুল খায়ের গ্রুপ, স্কয়ার ফুডস লিমিটেড, বাংলাদেশ সুপার শপ ওনার্স অ্যাসোসিয়েশন, বিডি ফুডস লিমিটেড, সুইস বেকারি ও সজিব করপোরেশন। উল্লেখ্য, রমজান মাসে ইফতার ও সেহিরতে বহুল ব্যবহূত হয় এ রকম পণ্যের মধ্যে রয়েছে ড্রিংকিং ওয়াটার, সফট্ ড্রিংকস পাউডার, ফ্রুট সিরাপ, ফ্রুট জুস, কার্বোনেটেড বেভারেজ, ঘি, লাচ্ছা সেমাই, নুডুলস, তরল দুধ, আইসক্রিম, মুড়ি, সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্রান অয়েল ইত্যাদি।