গোপনে দুই সন্তানের বাবা জুলিয়ান অ্যাসাঞ্জ

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০১:০০

বিকল্প মিডিয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বিশ্বব্যাপী আলোচিত বিভিন্ন বিতর্কিত তথ্য প্রকাশের জন্য। এর জেরেই তাকে  লন্ডনে ইকুয়েডর দূতাবাসে বন্দি দশায় কাটাতে হয় দীর্ঘ কয়েক বছর। সেখানে আটকা পড়ে থাকা অবস্থায় দুই সন্তানের বাবা হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, তার এক সন্তানের বয়স দুই বছর এবং অন্যজনের এক বছর। ৪৮ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার নাগরিক। তার দুই ছেলের জন্ম দিয়েছেন আফ্রিকায় জন্ম নেওয়া নারী আইনজীবী স্টেলা মরিস। ঐ নারী জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীদের একজন। স্টেলা মরিস জানান, অ্যাসাঞ্জের সঙ্গে প্রথমে তার প্রেম হয়। পরে তারা বিয়ের পরিকল্পনা করেন। ২০১৭ সালে তারা একে অপরের ঘনিষ্ঠ হন। লন্ডনের কারাগারে বন্দি আছেন অ্যাসাঞ্জ। মরিস মনে করছেন, অ্যাসাঞ্জের জীবন ঝুঁকির মধ্যে আছে। সে কারণে দুই সন্তানের ভবিষ্যত্ চিন্তা করে বিষয়টি তিনি সবাইকে জানালেন। সেই সঙ্গে অ্যাসাঞ্জের জামিন চেয়েছেন তিনি।