রাজধানীতে সেনাবাহিনীর চেকপোস্ট, চলছে তল্লাশি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিয়মিত টহল কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটর ও হাতিরঝিলে সেনাবাহিনী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করেছে। এছাড়া রাজধানীর প্রতিটি এলাকায় সেনাবাহিনী টহল দিচ্ছে।

গতকাল সকালে বাংলামোটর মোড়ে সেনাবাহিনী চেকপোস্ট স্থাপন করে। সেনা সদস্যরা রাস্তা দিয়ে চলাচল করা যানবাহনের লাইসেন্স চেক করেন। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত তল­াশি কার্যক্রম চালান। সন্দেহ হলে গাড়ি থামিয়ে তল­াশি করেন। সেনাবাহিনী থেকে এটিকে নির্বাচন পূর্ববর্তী নিরাপত্তা সংক্রান্ত সাধারণ তল্ল­াশি ও চেকপোস্ট বলা হচ্ছে।

রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই এলাকায় সেনাবাহিনী এখন টহল দিচ্ছে। টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে। এর আগে বৃহস্পতিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮৯টি উপজেলায় বৃহস্পতিবার সেনাবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ১৫২৩টি টহল পরিচালনা করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৪ ডিসেম্বর থেকে সারা দেশে সশস্ত্র বাহিনীর ২৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।