সদরপুরে ১৮০০ পরিবারের পাশে নিক্সন চৌধুরী

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৩:৫৯

ফরিদপুরের সদরপুর উপজেলায় করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন ১৮শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী)। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত সদরপুর উপজেলার ভাষানচর ও চরবিষ্ণুপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘুরে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে এমপির ব্যক্তিগত তহবিল হতে ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ তুলে দেন নিক্সন চৌধুরী।

অপরদিকে সদরপুর উপজেলার বিভিন্ন স্থানে রাস্তায় ভ্রাম্যমাণ রিকশা ও ভ্যান চালকদের করোনার বিষয়ে সচেতন করার পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে নগদ ৫শত টাকার আর্থিক সহায়তা প্রদান করেন নিক্সন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মেয়াজ্জেম হোসেন ও মোঃ ছমির বেপারী। এছাড়াও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ