আমেরিকায় করোনায় উল্লাপাড়ার ছোট ভাইয়ের পর বড় ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৫:৪৫

করোনা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যুর ১২ দিন পর  মারা গেলেন বড় ভাই হযরত আলী (৬৭)। তারা   উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা মহল্লার মৃত সেকেন্দার আলীর ছেলে।

রবিবার সন্ধ্যায় বড় ভাইয়ের মৃত্যুর খবর বাংলাদেশে তাদের পরিবারের নিকট আসে।

পৌর কাউন্সিলর আব্দুল আলীম জানান, তারা পরিবারসহ দীর্ঘদিন ধরে আমেরিকার নিউইয়র্ক শহরে বাস করেন। সেখানে করোনা রোগে আক্রান্ত হলে দুইভাই সেদেশের একটি হাসপাতালে ভর্তি হন। গত ১ এপ্রিল ছোট ভাই আবু জাফর মারা যান। ছোট ভাইয়ের মৃত্যুর মাত্র ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বড় ভাই হযরত আলী। হযরত আলী আমেরিকায় স্ত্রী, দুই ছেলে   এবং বাংলাদেশে এক ছেলে  রেখে গেছেন। এদিকে আমেরিকায় একই পরিবারের দুই ভাই মারা যাওয়ায়  বাংলাদেশে তাদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/এমআরএম